ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন

তুরস্কে হঠাৎ বন্যা, ১৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৩,  6:42 PM

news image

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানেই দেখা দিয়েছে বন্যা। হঠাৎ এ বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) মুষলধারে বৃষ্টির পর আকস্মিক এ বন্যা শুরু হয়। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাজুড়ে তাঁবু ও কনটেইনার আবাসনে বসবাসকারীদের কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ-পূর্বে ১১টি প্রদেশে বিপর্যস্ত এলাকাগুলোতে কয়েক হাজার তুর্কি নাগরিককে তাঁবু এবং কনটেইনার হোমে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ওই এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলে শুরু হয় বন্যা। তুর্কি কর্মকর্তারা বলেছেন, ফেব্রুয়ারি মাসে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাগুলো কার্যত কর্দমাক্ত নদীতে পরিণত হওয়ায় বন্যার পানির স্রোতে আরও অনেক লোক ভেসে গেছেন। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারিতে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। এতে এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম