ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

তুরস্কে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  9:11 PM

news image

তুরস্কে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ ক্যাফার নামে ১৮ বছর বয়সী তরুণসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন তুর্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প এবং একটি বড় ধরনের আফটারশকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের আদিমান প্রদেশে ভবনের ধ্বংসস্তূপ থেকে ক্যাফারকে জীবিত উদ্ধারের পর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকর্মীরা। এ সময় ক্যাফারকে হাতের আঙুল নাড়াতে দেখা যায়। এর ঠিক কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী কাহরামানমারাস প্রদেশের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই ভাইকে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, তারা হলেন ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনার এবং তার ভাই ২১ বছর বয়সী বাকী ইয়েনিনার। উদ্ধারের পর দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম