ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২২,  4:23 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) রাতে ঘুমঘুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ওমর ফারুক (১৭)। তিনি তুমব্রু সীমান্তের কোনাপাড়া এলাকায় শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মাঝি আবদুর রহিম জানান,

রোববার সকালে শূন্যরেখার বাসিন্দা ওমর ফারুক ও আবদু নামে দুই কিশোর সকালে মিয়ানমার সীমান্তের পাহাড়ি ছড়ায় মাছ ধরতে যান। এ সময় সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে দুই পা বিচ্ছিন্ন হয়ে মারা যান ওমর ফারুক। তবে এ ঘটনায় অপরজন প্রাণে বেঁচে যান। বেঁচে যাওয়া কিশোরের কাছ থেকে খবর পেয়ে ওমর ফারুকের স্বজন ও অন্যরা মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেন। এ বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, রোববার সকালে বিস্ফোরণের পরে লোকজন মরদেহ উদ্ধার করে দাফনও সম্পন্ন করেছে। আরও একজন রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পেয়েছি। হতাহতরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম