ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তীব্র তাপপ্রবাহের শঙ্কা, ২০ এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  6:39 PM

news image

গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঢাকাসহ সারাদেশেই মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আগামী ১০ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। রবিবার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল যা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে কে বলেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বৃষ্টি হলেও তা ২০ তারিখের পরে হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম