ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

তীব্র গরমে ভারতের দুই রাজ্যে ৯৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৩,  6:11 PM

news image

তীব্র গরমে ভারতের দুই রাজ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। রোববার (১৮ জুন) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিহতের মধ্যে দেশটির উত্তরপ্রদেশ ৫৪ জন এবং বিহারে ৪৪ জন। জানা গেছে, উত্তরপ্রদেশে তীব্র গরমে অসুস্থ হয়ে গত তিন দিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডায়েরিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চার শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশের বয়স ৬০ এর বেশি। অন্যদিকে, বিহারের পরিস্থিতিও একই। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাটনা জেলাতেই ৩৫ জনের মৃত্যু হয়। ওই জেলায় শনিবার তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সবচেয়ে বেশি ৪৫ ডিগ্রি তাপমাত্রা ছিল শেখপুরা জেলায়। তাপপ্রবাহের কারণে এই রাজ্যের সব জেলায় আগামী ২৪ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম