ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৬,  11:19 PM

news image

কয়েক দিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে গরম কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সারা দিন মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলেছে। এদিন বিকেলে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজার এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন স্থান বৃষ্টিতে ভিজেছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিনিধিরা। বৃষ্টির ফলে স্বস্তি প্রকাশ করে বেসরকারি চাকরিজীবী সাজ্জাত বলেন, বৃষ্টির কারণে অফিস শেষে বাসায় যেতে পারছি না। পথে আটকে আছি। তবুও স্বস্তি লাগছে। কয়েক দিনের তীব্র গরমের পর এমন বৃষ্টিতে ভালো লাগছে। এদিকে, আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর চেয়ে অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম