ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তিন মাসের শিশু বিক্রি হলো সাতবার, গ্রেপ্তার ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  6:51 PM

news image

তিন মাস বয়সের এক শিশুকে বিক্রির দায়ে মানবপাচার চক্রের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির। হায়দ্রাবাদ পুলিশ জানায়, শিশুটির বাবা ৭০ হাজার রুপির বিনিময়ে তাকে বিক্রি করে দেন এবং বিভিন্ন মানবপাচার চক্রের এসব সদস্য শিশুটিকে পেয়েছেন। বাবাকে অভিযুক্ত করে শিশুটির মা ও দাদির মামলা দায়েরের পর বিষয়টি সামনে আসে। মঙ্গলগিরি পুলিশ স্টেশনের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জে. রামবাবু বলেন, তিন মাস বয়সের এ শিশুকে আমরা নিরাপদে উদ্ধার করেছি এবং তার অভিভাবকদের হাতে তুলে দিয়েছি। শিশুটি একাধিকবার হাতবদল হয়েছে এবং তার বাবার আগে থেকে অপরাধে জড়িত হওয়ার তথ্য প্রমাণ নেই। সর্বশেষ শিশুটিকে আড়াই লাখ রুপিতে বিক্রি করে দেয়া হচ্ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম