ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

তিন বিদেশি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে: ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  8:00 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি বিদেশি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে। বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা- ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) কমিশনের সঙ্গে সভা করবে। অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে। নভেম্বরের প্রথমার্ধেই তফসিল দেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছে ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ভোটগ্রহণ করতে চায় কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম