ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টশন রোববার, ক্লাস শুরু সোমবার

#

২৬ অক্টোবর, ২০২৪,  6:30 PM

news image

প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রোববার (২৭ অক্টোবর)। পরদিন সোমবার (২৮ অক্টোবর) থেকে ক্লাস শুরু হবে। শনিবার (২৬ অক্টোবর) প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৭ অক্টোবর স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ভর্তি বাতিল’ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ থাকবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ভর্তি কমিটির (সিএসি) ৩৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হলো। ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল বন্ধ থাকবে। গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম