ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  5:05 PM

news image

তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাকরিচ্যুত করা হয়েছে। তাদের চাকরিচ্যুত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা বুনিয়াদি প্রশিক্ষণরত ছিলেন। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) ও কাজী আরিফুর রহমান (ফরিদপুর)। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুসারে সরকারি চাকরি থেকে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায় করা হবে। জানা গেছে, বুধবারই ওই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুত করা হলো। তবে কী কারণে তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম