ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২১,  8:27 PM

news image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশে তিন দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজে শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। এর আগে এদিন সকালে ঢাকার রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর মন্দিরে স্বপরিবারে প্রার্থনাতেও অংশ নেন তিনি। এ সময় ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । ১৯৭১ সালের ২৭ মার্চ এই মন্দিরে গণহত্যা হয়েছিল।

রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা। বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।  এরপর এদিনই বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরে কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন।  সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন ভারতের এই রাষ্ট্রপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম