ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তিন দিনের অবরোধ : করণীয় নিয়ে আ.লীগের যৌথসভা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  6:51 PM

news image

বিএনপির টানা তিন দিনের অবরোধকালে নিজেদের করণীয় নির্ধারণ করতে যৌথসভায় বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে দলটির নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা এ যৌথসভায় আমন্ত্রণ পান। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করছেন। সূত্র জানিয়েছে, এ বৈঠক থেকে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ ও মাঠে বিএনপিকে মোকাবিলায় নিজেদের কৌশল নির্ধারণ করা হবে। বৈঠকে কেন্দ্রীয় নেতারা শাখা নেতাদের এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম