ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

তিন’শর বেশি রান তাড়া করার সামর্থ্য থাকা উচিৎ: সাইফ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩,  4:49 PM

news image

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সমানে রেখে জোরেশোরেই চলছে টাইগারদের প্রস্তুতি। এশিয়া কাপের ১৭ জনের মূল স্কোয়াডের পাশাপাশি বিকল্পভাবনায় আরও ৯ জন ক্রিকেটারের প্রস্তুতি চলছে। ক’দিন আগেই শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সাইফ হাসান আছেন বিকল্প ভাবনায়। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ; দলের প্রয়োজনে সাইফদের উড়িয়ে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কা-পাকিস্তান মিলিয়ে হাইব্রিড মডেলে মাঠে গড়াবে এশিয়া কাপ।  ইমার্জিংয়ে শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে সাইফ বলছেন অধিকাংশ ম্যাচই হবে হাই-স্কোরিং। সোমবার (২১ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাইফ। তিনি বলেন, ‘আমার মনে হয়, যেসব ম্যাচ খেলেছি (ইমার্জিং এশিয়া কাপ) সেমিফাইনাল বাদে সব ম্যাচে তিন’শর বেশি রান হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, এরকমই হবে, তিন’শর বেশি রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। তিন’শর বেশি রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।’ গতকাল থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছেন সাইফসহ বিকল্পভাবনার ক্রিকেটাররা। তাদের তত্ত্বাবধান করছেন কোচ সোহেল ইসলাম। জাতীয় দলের মতো জোরালোভাবে তারাও অনুশীলন করছেন বলে জানিয়েছেন সাইফ। এমন বার্তা তাদের দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম