ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

তাহের হত্যার দুই আসামির ফাঁসি কার্যকরে বাধা নেই: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  9:15 PM

news image

সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ না করে স্বীকারোক্তি নেওয়ার বিষয় চ্যালেঞ্জ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীর হোসেনের করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি শিক্ষক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে আইনি আর কোনো বাধা নেই। রোববার (১৪ মে) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রিট খারিজ করে আরও বলেন, এ ধরনের আবেদন আদালত অবমাননার সমান।ঈদুল ফিতরের আগে এ বিষয়ে পৃথক দুটি রিট আবেদন দায়ের করা হয়। মহিউদ্দিনের পক্ষে রিট করেছেন তার স্ত্রী ইশরাত জাহান আর জাহাঙ্গীরের পক্ষে করেছেন তার ভাই। এর আগে রোববার সকালে তাদের আইনজীবী মো. তাজুল ইসলাম বলেন, আইন অমান্য করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। এই মামলায় এই দুই আসামিকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে যথাযথ আইন অনুসরণ না করেই। আমরা এ বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম