ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

তাসকিন-সাকিবদের তুলোধোনা করে রুশোর সেঞ্চুরি

#

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  5:09 PM

news image

উইকেট নিয়ে শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে সাজঘরে ফিরিয়ে দেন পেসার তাসকিন। কিন্তু এর পর যেন ছন্দ হারিয়ে ফেললেন বোলাররা। সুযোগ কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলছেন রাইলি রুশো ও কুইন্টন ডি কক। ৩০ বলেই ফিফটি পূরণ করেন রুশো। এর পর আরও আগ্রাহী হয়ে ওঠেন। বাকি ২১ বলে করলেন ৭০ রান! তাসকিন-মোস্তাফিজ-সাকিবদের তুলোধোনা করে মাত্র ৫২ বলেই সেঞ্চুরি পূরণ করলেন রাইলি রুশো। এর মধ্যে সাকিবের ওভার থেকেই ২১ রান নিয়েছেন রুশো। একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব। প্রথম চার বলে দিয়েছিলেন ৭। পরের দুই বলে একটি ‘নো’ করলেন। হজম করলেন দুটি ছক্কা। ওভার থেকে এলো ২১ রান। রুশোর এই সেঞ্চুরিতে ৭টি ছক্কা ও ৭টি বাউন্ডারির মার রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম