ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

বিপিএলের পরবর্তী পর্বে উঠতে পারেনি ঢাকা ডমিনেটর্স। গ্রুপপর্বে দলটির বাকি আছে আর মাত্র এক ম্যাচ। আর সেই ম্যাচেই থাকবেন না পেসার তাসকিন আহমেদ। মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। এদিকে বিপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে তাসকিনের। এই কারণে গতকাল মিরপুরে অনুশীলনও করেননি তিনি। এ ব্যাপারে ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে।  বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও সাংবাদিকদের বলেছেন, আপাতত তাসকিনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী মাসের ১ তারিখ থেকে ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের ইংল্যান্ড সফর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম