ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন

তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২২,  5:59 PM

news image

লক্ষ্মীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর শাকচর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ির বাসিন্দা আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬৫)। তাদের কোনও সন্তান ছিল না। তবে একটি পালিত সন্তান রয়েছে বলে জানা গেছে। আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন, ‘আমার জ্যাঠা-জেঠি একতলা ভবনে বসবাস করতেন। রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘরে ঢুকে তাদের লাশ উদ্ধার করেছে।’ তিনি আরও বলেন, ‘আমার জেঠা আগে দুবাইয়ের রাজধানী আবুধাবিতে ছিলেন।

প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন। তাদের কোনও সন্তান ছিল না। কিন্তু আবদুর রহিম নামে এক পালিত ছেলে রয়েছে। ১৫ বছর ধরে সে এই বাড়িতে বসবাস করে না। বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকে। কয়েক বছর ধরে আমার জ্যাঠ-জেঠির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলো না।’ শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ঘরের খাটের ওপর বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’ জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, ভবনের গেট তালাবদ্ধ এবং দরজা ভেতর থেকে আটকানো ছিল। তবে ছাদের দরজার খোলা ছিল। তালা ভেঙে ঘরে ঢুকে তাদের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। লাশ খাটে পড়ে ছিল। জিহ্বা বের হয়ে ছিল দুই জনেরই। ঘরের ভেতর থেকে কোনও জিনিসপত্র খোয়া গেছে কি-না দেখা হচ্ছে।  তিনি আরও জানান, ৪-৫ দিন আগে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সব বিষয় সামনে রেখে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছেন। লাশ অনেকটাই গলে গেছে। উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম