ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  6:34 PM

news image

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। ঈদের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এই কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।’ দেশের যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।’ সচিবালয়ে কাজে যোগ দিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ছুটি বেশিদিন থাকায় মানুষ স্বস্তির সঙ্গেই ঈদ উদযাপন করেছেন।’নিজের মন্ত্রণালয়ের কার্যকম নিয়ে তিনি বলেন, ‘নারী নির্যাতনসহ সমাজে ভায়োলেন্স কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। শিগগিরই সরকারের পরিকল্পনাগুলো প্রকাশ করা হবে।’ সব মিলিয়ে এবার ঈদ ভালো কেটেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘তবে যাত্রাপথে কিছুটা অসুবিধা হয়েছে। এখন থেকে ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে তুলে নেয়া হবে।’ আর প্রথমদিন কাজে এসে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। তবে এ বছর বেশি দামের গরু কোরবানি হয়নি অর্থাৎ রাজনৈতিক কোরবানি কম হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম