ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  7:16 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালত মামলাটি বাতিলের আদেশ দেন। ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়। এর আগে নোয়াখালীতে তার বিরুদ্ধে করা অপর একটি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পান তারেক রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম