ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানানো যুক্তরাজ্য বিএনপি

#

১৩ অক্টোবর, ২০২৪,  5:10 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর শিগগিরই তিনি ফিরবেন বলে আশা প্রকাশ করছেন নেতা-কর্মীরা। দলটির যুক্তরাজ্য শাখার নেতারা বলছেন, আইনি প্রক্রিয়া শেষে 'উপযুক্ত সময়ে' তিনি দেশে ফিরে যাবেন বলে তারা মনে করেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। আশা করছি তিনি লন্ডন হয়েই যাবেন। এই দিনের জন্য তিনি অপেক্ষা করছেন।

দেশের রাজনীতিতে এখন অনেকটাই সক্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশসহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন। অন্তর্বর্তী সরকার, রাষ্ট্র সংস্কারসহ ও দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান।

এ অবস্থায় লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার প্রতীক্ষায় বিএনপির লাখো নেতাকর্মী। বিএনপি নেতা ও বিশ্লেষকরা বলছেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলের মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনো বাধা। আইনি পথে মামলা মোকাবিলার কথাও বলেছেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, তিনি (তারেক) যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক। সেজন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে আমরা মনে করি।

নেতা-কর্মীরা বলছেন, তারেক রহমান দেশে ফিরে যাবেন এটি সাধারণ মানুষের প্রত্যাশা। তাকে স্বাগত জানাতে লাখো কোটি মানুষ অপেক্ষা করছে। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পরই দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম