ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তারেক-জোবায়দার দুর্নীতি মামলার রুল শুনানি পিছিয়ে ২৯ মে

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  5:47 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের দুর্নীতি মামলার রুল শুনানি পিছিয়ে ২৯ মে ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রুল শুনানি পেছাতে সময় চান তাদের আইনজীবী। এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুদকের আইনজীবী হাইকোর্টের একটি বেঞ্চে রুল শুনানির জন্য উপস্থাপন করলে মামলার কার্যক্রম শুরুর জন্য আজকের দিন ঠিক করেন আদালত। অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর লন্ডনে অবস্থানরত তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। পৃথক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট একই বছর সরকার ও দুদককে কেন তৎকালীন জরুরি ক্ষমতা বিধির অধীনে মামলা দায়ের এবং শুরু করা অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে জন্য পৃথক রুল জারি করে। হাইকোর্টও মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম