ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৬,  10:43 PM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।  এরই মধ্যে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।  মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তার আগে তিনি এনএসসির গঠিত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। এদিকে, ১১ সদস্যের এডহক কমিটির নেতৃত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি। এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।  তামিম ইকবাল ছাড়া এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু,  তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম