ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

তাবলীগের সাদপন্থী ২৩ জনের জামিন বহাল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫,  6:20 PM

news image

তাবলীগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কিছু লোক নিহত এবং আহত হন। এ ঘটনায় ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নামসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ, যারা সবাই মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম