ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

তাপমাত্রা কমে আবার শীত বাড়তে পারে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৪,  7:02 PM

news image

দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব কমছে। কুয়াশা কমলে সাধারণত শীতের তীব্রতা বাড়ে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সব মিলিয়ে কিছুদিনের জন্য শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। মৃদু শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকে। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে তা মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি থাকলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৪ ডিগ্রির নিচে নামলে তখন তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম