ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৬,  6:59 PM

news image

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানায়, মঙ্গলবার থেকে ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত খুলনা রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে। পোস্টে আরও জানানো হয়, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬ ডিগ্রি- ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠতে পারে। তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম