ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৪,  8:47 PM

news image

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত ৬০ দিনের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে বিষয়টি অবগতির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি দুদকসহ সংশ্লিষ্টদের পাঠাতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম এ খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয় তাকে। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ ছিলেন তাকসিম। তার অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনিসহ পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আলোচনা রয়েছে, তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে ওয়াসার একটি সূত্র জানিয়েছে, তিনি দেশেই অবস্থান করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম