ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

তরুণরা আমার ফিটনেসের ধারেকাছেও নেই: মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:13 PM

news image

রংপুরকে হারাতে কি অভিজ্ঞতা কাজে দিয়েছে। সংবাদ সম্মেলনে এমনই এক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো মুশফিকুর রহিমের দিকে। উত্তর দিতে গিয়ে জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার যেন সমালোচকদের জবাব দিতে ছাড়লেন না। কথা বললেন নিজের ফিটনেস আর দেশের তরুণ ক্রিকেটারদের নিয়েও। এবারের বিপিএলে মুশফিকদের বরিশালে অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। অভিজ্ঞতার প্রশ্নে খানিক হালকা মেজাজেই মুশফিক বলেন, ‘কেন ভাই টুর্নামেন্ট শুরুর আগে তো বললেন যে, বরিশাল সবচাইতে বুড়াদের টিম। অভিজ্ঞদের নিয়ে টি-টোয়েন্টিতে খেলা হয় না। তো হিয়ার উই আর। ‘আমার কাছে মনে হয় এই ধারণাটা খুবই ভুল। যেই বলুক, আপনারা বলেন বা যেকোনো...অভিজ্ঞতা এবং তারুণ্য, সবসময় একটা মিক্সার থাকে যেকোনো ফরম্যাটে; টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন। সব ফরম্যাটেই।’- যোগ করেন মুশফিক।  অবশ্য তরুণদের উত্থানের জন্য সিনিয়র ক্রিকেটারদের ভূমিকাও বড় করে দেখছেন তিনি, ‘এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে, পুরনোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা তৈরি হয়ে যাবে। ওই লিগেসিটা যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে বড় হয়।’ 

‘সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শোনে, আমাদের মাটির ভেতর ঢোকা উচিত’

যদিও ফিটনেসের বেলায় আত্মবিশ্বাসী মুশফিকের সুর খানিক ভিন্ন।নিজের ফিটনেস নিয়ে বললেন, ‘আমার কাছে খারাপ লাগে। কারণ আপনি যদি এখনও অনেক তরুণ খেলোয়াড়দের আমার সামনে নেন, আমি অবশ্যই নিশ্চিত তারা আমার ফিটনেসের ধারেকাছেও থাকতে পারবে না। আমি এটা লিখে দিতে পারি। ফিটনেসের ক্রাইটেরিয়া কীভাবে দেবেন বয়স বা ধরেন পারফরম্যান্সে। ’‘আমার কাছে মনে হয় বয়স ও পারফরম্যান্সের থেকে সবচেয়ে বড় হয় ফিটনেস বা পারফরম্যান্সটা কতটুকু। বয়স জাস্ট আ নাম্বার। না হলে জেমি অ্যান্ডারসনের মতো, যাক নম্বরটা হয়তো এদিক-ওদিক হবে; এরকম খেলোয়াড় খুব কম থাকতো। কিন্তু এখনও হি ইজ ডুয়িং হোয়াট হি ডাজ বেস্ট। ’-যোগ করেন মুশফিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম