ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচার: পাবনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২১,  5:57 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্য তথ্য ও ছবি বিকৃতির অভিযোগে পাবনার চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

ইতিপূর্বে ঢাকার সূত্রাপুর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো দুটি মামলা হয়েছে। চাটমোহর থানায় দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ফেইসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।  এজাহারে ফেসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এ ধরণের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম