ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  7:54 PM

news image

আগামী নির্বাচন কোনো নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি অনেক ফুটবল খেলেছে। শেখ হাসিনা এটা বন্ধ করেছেন। এখন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, যারা বলে আইনের সুশাসন নেই তারা নিজেরাই আইন জানে না। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। আনিসুল হক বলেন, হত্যাকারীদের মুক্তি দেওয়াকে বিএনপি আইনের শাসন মনে করে। আওয়ামী লীগ তার অবসান ঘটিয়েছে। এখন সবাই কথা বলতে পারে। এটাই হলো গণতন্ত্র। মানুষ এখন বিচার পায়। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম