ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  5:22 PM

news image

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (১১ জানুয়ারি) রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭০ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি মানিক মিয়া গুরুতর অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ইসমাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার ঢামেক হাসপাতালে রেফার করা হয়। রাত ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসামি মানিককে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম