ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  4:49 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অচেতন অবস্থায় ওই নারীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম