ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢামেকের নতুন ভবনের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  6:17 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের রন্ধনশালার পশ্চিম পাশের ময়লার স্তুপ থেকে মো. মনির হোসেন রাসেল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম জানান,

আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কিচেন রুমের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে রাসেল নামের এক যুবককে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, সকালের দিকে পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতাল পরিষ্কার করার সময় তার মরদেহ দেখতে পায়। ময়লার স্তূপের মধ্যে ওই যুবক পড়ে রয়েছে। পরে আমাকে খবর দিলে আমি হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেই। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- উপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম