ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

#

ঢাবি প্রতিনিধি:

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  6:28 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটির অনুমোদন দেন। ঢাবি ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন ৬১ জন, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজিবিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপসম্পাদক এবং সদস্য পদে বাকিদের পদায়ন করা হয়েছে। কমিটিতে এক নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, এক নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা এবং এক নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রায়হান সরকারকে। এর আগে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এত সভাপতি পদে মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান সৈকতকে দায়িত্ব দেওয়া হয়। সেই হিসেবে আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ।

Link


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম