ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাবি’র সব বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  9:47 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মঙ্গলবার থেকে সব বর্ষের সশরীর শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে। এ ছাড়া পূর্বঘোষিত রুটিন-ভিত্তিক পরীক্ষা চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খোলা থাকবে। কোভিড পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাবি কর্তৃপক্ষ। পরে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি ঢাবি’র উপাচার্য মো. আখতারুজ্জামান জানান, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত সশরীরে ক্লাস নেবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম