ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছে ৫৮ জন

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  5:04 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বশেষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে । আজ শনিবার (১১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে এ পরীক্ষা শেষ হবে। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেছেন ৭৮ হাজার ৪৫ জন। এতে প্রতি আসনের জন্য লড়তে হবে ৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে।

এবছরের পর থেকে ‘ঘ’ ইউনিট আর থাকছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এর আগে গত ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আসনসংখ্যা ৬ হাজার ৩৫। ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। প্রতি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম