ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু, প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  7:57 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফরের গাড়িচাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় সোমবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর আগামী ১৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গেল ২ ডিসেম্বর বিকেলে শাহবাগ জাদুঘরের সামনে আজহার জাফরের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যান রুবিনা আক্তার। কিন্তু জাফর গাড়ি না থামিয়ে রুবিনাকে টেনে-হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যান। পরে রুবিনাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে শিক্ষক আজহার জাফর শাহের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। অভিযুক্ত জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম