ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ

#

ঢাবি প্রতিনিধি:

২৭ জুন, ২০২২,  8:34 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৭ জুন) প্রকাশ করা হয়েছে। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করেন। এ বছর ‘খ’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এ বছর এই ইউনিটের মাধ্যমে ১ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী ঢাবিতে ভর্তির সুযোগ পাবেন। গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম