ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাবিতে থাকছে না ‘ঘ’ ইউনিট

#

ঢাবি প্রতিনিধি:

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:10 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) থাকছে না বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিট। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকা এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবার থেকেই না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা থেকে ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে আমরা আরও আগে সিদ্ধান্ত নিয়েছিলাম। সভায় আগের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।’

এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর ডিনস কমিটির সভায় ঘ ইউনিটের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল ভর্তি কমিটির সভায় সেই সিদ্ধান্তটিই অনুমোদন দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের (ক, খ, গ এবং চ) অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম