ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাবিতে ছাত্রলীগের হল সম্মেলনের তারিখ ঘোষনা

#

ঢাবি প্রতিনিধি:

১৬ জানুয়ারি, ২০২২,  5:32 PM

news image

দীর্ঘ প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ জানুয়ারি ১৮টি আবাসিক হলের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাবি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক সনজিত চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বুধবার (১৩ জানুয়ারি) বিভিন্ন হলের পদপ্রার্থীরা জানুয়ারির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি না দিলে ধর্মঘট করে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন। এর দুদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে আলোচনা করে সম্মেলনের ওই তারিখ ঘোষণা করা হলো। ২০১৬ সালে সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্মেলন করেছিল ছাত্রলীগ। ২০১৮ সালের পর থেকে একাধিকবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম