ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৪,  10:17 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, এদিন বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনরত এক শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ খবর রাজু ভাস্কর্য এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের সামনে চলে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এদিকে স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণীত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যদের পাদদেশে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগেই সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম