ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চলাচল শুরু

#

২৮ অক্টোবর, ২০২১,  5:37 PM

news image

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে এই ফ্লাইট শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যাত্রীদের অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে এবং অনুমোদিত করোনা ‍টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে বলে জানায় বিমান। বিমান আরও জানায়, দুই বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে পিসিআর পরীক্ষা করাতে হবে। গত ৪ মে থেকে বাংলাদেশ–সিঙ্গাপুরে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। তবে সিঙ্গাপুর থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন। অন্যদিকে জানা গেছে, প্রায় দেড় বছর পর ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে ৫ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম