ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সাড়ে ১১ ঘণ্টা পর স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২৩,  5:16 PM

news image

“লাইনচ্যুত ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।” অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাস্থলের লাইন মেরামত শেষে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই পথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে ফাতেমা নগর রেল স্টেশনের মাস্টার আলমগীর হোসেন জানান। জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ পার হয়ে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে পৌঁছানোর পর রোববার রাত পৌনে ৯টার দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্মকর্তারা জানান,

লাইন ছেড়ে বেরিয়ে যাওয়া বগিগুলো ওই অবস্থায় প্রায় ৪০০ মিটার ছেঁচড়ে যায়। ফলে রেললাইন বেশ ক্ষতিগ্রস্থ হয়। এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা ময়মনসিংহ জংশনে, নেত্রকোণা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে।  উদ্ধার কাজ শুরুর পর রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে অগ্নিবীণা ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে ভোর ৫টায় ট্রেনের বাকি ছয় বগিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, “লাইনচ্যুত ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।”  এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে ফাতেমা নগর স্টেশনের মাস্টার আলমগীর হোসেন জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম