ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৫,  5:29 PM

news image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা খায়। এতে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা খান রুবেল বলেন, “সকালে একটি চলন্ত গাড়ি পেছন থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে দুটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। এরপর পেছন থেকে আরও দুটি গাড়ি এসে দুর্ঘটনায় পতিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।” দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং কিছুক্ষণ পর ঢাকা মুখি লেনের যান চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম