ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

#

২২ সেপ্টেম্বর, ২০২৪,  6:02 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ রোববার (২২ সেপ্টেম্বর) থেকে প্রথম বর্ষ ছাড়া বাকি সব বর্ষের ক্লাস শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিনস কমিটির সুপারিশের আলোকে ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস (প্রথম বর্ষ ব্যতীত অন্য সব বর্ষের) শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। আর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে এরই মধ্যে গৃহীত প্রস্তাবনাগুলোর (যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন) ব্যাপারে সিন্ডিকেট সভাকে অবহিত করা হয়। সিন্ডিকেট সদস্যরা এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম