ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৫,  5:48 PM

news image

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে, সড়ক থেকে গাছ অপসারণ এবং নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করেছেন।  মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে হওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত-আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিনি জানান, সড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ডাসার অংশে গাছ সরানো ইতোমধ্যে শেষ হয়েছে। কালকিনির অংশে বড় গাছ পড়ে থাকায় কিছুটা সময় লাগছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম