ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৬,  5:01 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশের মাথায় চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের মূল লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) সালেক জানান, মরদেহটি প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম