ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক ১৯ জুন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২২,  4:23 PM

news image

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকটি আগামী ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার (২৮ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে চলতি মাসের ৩০ মে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ সেটি স্থগিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

তবে বৈঠকের তারিখ পুনর্নির্ধারণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি তিনি। শুধু বলেছেন, দুই দেশের মধ্যে কিছু সমস্যা রয়েছে, যা এখনও সমাধান হয়নি। আগামী ১৮ জুন দুই পক্ষ প্রস্তুতিমূলক আলোচনায় মিলিত হবে ইঙ্গিত দিয়ে মোমেন বলেন, মূলত জেসিসি বৈঠকটি ১৯ জুন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম