ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঢাকা টেস্ট: এবার আবিদ আলীকেও ফেরালেন তাইজুল

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২১,  6:15 PM

news image

আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি ভাঙতে ১৮ ওভার ২ বল করতে হয়েছে টাইগার বোলারদের। এই কয়টা ওভারে দুই পাকিস্তানি ওপেনার কোনও সুযোগই দেননি তাইজুল-সাকিবদের। মাঝে সাকিব তার তৃতীয় ওভারে এলবিডব্লুর আবেদন করলেও রিভিউতে বেঁচে যান আবিদ আলী। তবে তাইজুল ইসলাম তার পঞ্চম ওভার করতে এসে ফেরান শফিককে। ৫০ বলে ২৫ রান করা শফিককে ক্লিন বোল্ড করেজুটি ভেঙেছেন ৫৯ রানে। সফিককে ফেরানোর ৬ ওভার পর আরেক ওপেনার আবিদকেও বোল্ড করে ফিরিয়েছেন তাইজুল। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট পাওয়া তাইজুল ছুটছেন ঢাকা টেস্টেও। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আবিদ-শফিকের জুটি থেকে এসেছিল ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে আসে ১৫১ রান। প্রথম ইনিংসে আবিদের ব্যাটে আসে ১৩৩ রান ও দ্বিতীয় ইনিংসে আসে ৯১ রান। সফরকারীদের দুই ইনফর্ম ব্যাটারকে মধ্যাহ্ন বিরতির আগে ফিরিয়ে স্বস্তিই দিচ্ছেন তাইজুল ইসলাম। এছাড়া দলে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি বাড়তি সাহস তো দিচ্ছেই। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। স্বাগতিক একাদশে অভিষেক হয়েছে ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন পেসার খালিদ আহমেদ। মধ্যাহ্ন বিরতির আগে পাকিস্তান সংগ্রহ করেছে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। আজহার আলী ৬ ও বাবর আজম অপরাজিত আছেন ৮ রানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম