ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা টেস্ট: আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  4:15 PM

news image

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ফিল্ডিংয়ে নামবে স্বাগতিকরা।মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০ টায় সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন। চোটের কারণে টাইগার দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ পেস–ত্রয়ীকে নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। এছাড়া স্বাগতিক একাদশে রয়েছেন তিন স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একাদশে রয়েছেন তাইজুল ইসলামও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: মুরে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম