ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২২,  3:51 PM

news image

সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ এবং ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সদর উপজেলার পাঁচ বিক্রমহাটি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ঘরমুখো মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছে। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম